বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: পরীক্ষায় অনিয়ম ও ভুল রিপোর্টে বিপাকে মানুষ

১৮ জুন ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৯ PM
ডেঙ্গু আক্রান্ত রোগী

ডেঙ্গু আক্রান্ত রোগী © টিডিসি ফটো

বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। জেলার হটস্পট হিসেবে চিহ্নিত গৌরিচন্না ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই সংকটকালে রোগী ও স্বজনরা অভিযোগ করছেন, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বাড়তি অর্থ আদায় ও ভুল রিপোর্ট দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত ১৩ বছরের মুসার মা তাহমিনা আক্তার বলেন, ‘একই দিনে তিনটি আলাদা প্রতিষ্ঠানে ডেঙ্গুর পরীক্ষা করিয়েছি, কিন্তু প্রতিটির রিপোর্ট ভিন্ন।’ ফলে সঠিক চিকিৎসা নির্ধারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে রোগীদের মাঝে।

বরগুনা জেলায় ১২০টির বেশি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যাদের অধিকাংশেরই নেই সরকারি অনুমোদন। ভুক্তভোগীরা জানিয়েছেন, এক স্থানে পরীক্ষা করতে ১ হাজার টাকা, অন্যত্র ১ হাজার ৪০০ টাকা নেওয়া হচ্ছে। এ নিয়ে চিকিৎসা খরচ আরও বেড়েছে।

বরগুনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, মহামারি পরিস্থিতিকে পুঁজি করে যারা ব্যবসা করছে, তারা প্রতারণা করছে। সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে।

ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বরগুনা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান। তিনি বলেন, সমিতির নির্ধারিত মূল্যের বাইরে কেউ গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে মশা তাড়ানোর সামগ্রীর দামও বেড়েছে আশঙ্কাজনক হারে। কয়েল, স্প্রে ইত্যাদির অতিরিক্ত মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। অনেকেই জানিয়েছেন, এক প্যাকেট কয়েলের দাম ৮০-১০০ টাকা, স্প্রে ৭০০ টাকা—যা সাধ্যের বাইরে।

আরও পড়ুন: যশোর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

পৌর প্রশাসক অনিমেষ বিশ্বাস ও সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ আশ্বস্ত করেছেন, অভিযোগ পেলে অবৈধ ও মানহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950