যশোর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

১৮ জুন ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেখ আমির হোসেন নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ জুন) ভোরে তিনি হাসপাতালে মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।

জানা গেছে, ৫ জুন বাঘারপাড়ার আমির হোসেন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। এত দিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার তার নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন।

কিন্তু সেখানে শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনেরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। আজ বুধবার ভোরে তিনি মারা যান।

চিকিৎসক রবিউল ইসলাম তুহিন বলেন, ‘কিডনিজনিত সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে ৫ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্রিবলিং থেকে গেম কন্ট্রোল: ছয় বিশ্বকাপে মেসির অবিশ্বাস্য ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬