বরগুনায় ডেঙ্গুর ছোবলে আরও এক নারীর মৃত্যু

২২ জুন ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৪:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাবেয়া (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) বিকেলে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা।

রাবেয়ার পুত্রবধূ মনোয়ারা বেগম জানান, গত দুইদিন ধরেই জ্বরে ভুগছিলেন রাবেয়া। গতকাল শনিবার তার ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। এরপর আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তিনি মারা যান।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২৯ জন। এর মধ্যে চিকিৎসাধীন ২২১ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২।

সকালে কিশমিশ ভেজানো পানির পাঁচ উপকারিতা
  • ২২ অক্টোবর ২০২৬
ফের বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের ফিরতে নির্দেশ
  • ২২ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস যেসব এলাকায়
  • ২২ অক্টোবর ২০২৬
এনসিপি নেতার আত্মহত্যা
  • ২২ অক্টোবর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ অক্টোবর ২০২৬
ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬