মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২০ কেজির বাগাড়

২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ PM
জেলে জাহাঙ্গীর মাঝির জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের এই মাছ

জেলে জাহাঙ্গীর মাঝির জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের এই মাছ © টিডিসি

ভোলার মেঘনা নদীতে দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রথম দিনেই জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের এক বিশাল বাগাড় মাছ। এ ঘটনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে স্থানীয় জেলেপাড়ায়। রবিবার (২৬ অক্টোবর) সকালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, সহযোগীদের নিয়ে মেঘনায় জাল ফেলেন জাহাঙ্গীর মাঝি। কতক্ষণ পরই জালে টান লাগে। দ্রুত জাল টেনে দেখেন বড় একটি বাগাড় মাছ আটকা পড়েছে। সহযোগীদের সহায়তায় মাছটি নৌকায় তুলে ইলিশা ঘাটে নিয়ে আসেন জাহাঙ্গীর মাঝি। ঘাটে ওজন করলে দেখা যায়, মাছটির ওজন ২০ কেজি। পরে স্থানীয় ক্রেতা ইমন মাঝির কাছে প্রতি কেজি ১ হাজার টাকা দরে মোট ২০ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রথম দিনেই এমন বড় মাছ পেয়ে উচ্ছ্বসিত জেলে জাহাঙ্গীর মাঝি। তিনি বলেন, ‘এত বড় বাঘাইড় আগে কখনো পাইনি। নিষেধাজ্ঞা শেষে এমন মাছ পেয়ে মনে হচ্ছে পরিশ্রম সার্থক।’

ক্রেতা ইমন মাঝি বলেন, ‘লাভের আশায় মাছটি কিনেছি। যদি এখানেই ভালো দাম না পাই, তবে মুন্সিগঞ্জের মাওয়াঘাটে পাঠাব।’

জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘বাগাড় এমনিতেই দুর্লভ মাছ। যিনি এটি ধরেছেন, তিনি সত্যিই ভাগ্যবান।’

দেশের প্রথম রোবোটিক সার্জারি ইউনাইটেড হেলথকেয়ারে, চিকিৎসায় …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগ দেবে কর্মকর্তা-ক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬