ভবদহ অঞ্চলের ৫ নদী পুনঃখনন কাজের উদ্বোধন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন শুরু

২৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ PM
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম © টিডিসি

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে পাঁচটি নদী পুনঃখননের কাজ শুরু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ভবদহের ২১ ভেল্ট স্লুইসগেট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ১৪০ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিএম আব্দুল মোমিন, মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদসহ অন্য অতিথিরা।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কলে যুক্ত হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ভবদহ জলাবদ্ধতা একটি গভীর সংকট, যার সমাধান খুঁজতে সরকার একাধিক সমন্বিত প্রকল্প গ্রহণ করেছে।

প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের পাঁচটি নদী হরিহর (৩৫ কিমি), হরি–তেলিগাতি (২০ কিমি), আপারভদ্রা (১৮.৫ কিমি), টেকা (৭ কিমি) ও শ্রী নদী (১ কিমি)—মোট ৮১.৫ কিলোমিটার খনন করা হবে।

দীর্ঘ চার দশক ধরে ভবদহ ও আশপাশের এলাকা জলাবদ্ধতার শিকার। নদীগুলোর নাব্য হারিয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তির জন্য সেনাবাহিনীর মাধ্যমে পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির নেতারা জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তবে নদী খননের পাশাপাশি টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প বাস্তবায়ন না হলে কাঙ্ক্ষিত ফল মিলবে না বলেও তারা মত দেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, খনন কাজ শুরু হয়েছে। নদীগুলোর নাব্য ফিরিয়ে আনা গেলে ভবদহের জলাবদ্ধতা অনেকাংশে দূর হবে।

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950