বাগেরহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

২৪ অক্টোবর ২০২৫, ০৫:১৯ PM
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আহতরা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আহতরা © টিডিসি

বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি হলেন মো. মতিয়ার রহমান (৪৫)। তিনি বাগেরহাটের চরগ্রামের মৃত রশিদ শেখের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮),  ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আবদুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) ও আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮)।

মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোররাতে একটি মিনি ট্রাকযোগে চোরচক্রের সদস্যরা বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। পালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

পরে এলাকাবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেন। এতে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা আরও জানিয়েছে যে এ ঘটনায় আরও তিনজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মতিয়ার নিহত হয়েছেন। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক ভবতোশ চন্দ্র বলেন, গণপিটুনিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9