গোপালগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

২২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ PM
গ্রেপ্তার সুমন শেখ

গ্রেপ্তার সুমন শেখ © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও চিহ্নিত ডাকাত সদস্য সুমন শেখকে গোপালগঞ্জ র‌্যাবের একটি যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে। আজ বুধবার (২২ অক্টোবর) রাত দেড়টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামের রতন শেখের ছেলে।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‌্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে সুমন শেখকে আটক করে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হক। তিনি বলেন, সুমন শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি টিম সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬