সমাজকে সুন্দরভাবে গড়তে শিক্ষার্থীদের পাশে আছি: এ্যানি

১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৯ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও অপকর্ম দূর করে সুন্দরভাবে সমাজকে প্রতিষ্ঠিত করতে চাই। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে আছি এবং সব সময় থাকব।’

শনিবার (১৮ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত হামদ, নাত ও গজল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, ‘আমাদের লক্ষ্য যদি অর্জন করতে হয়, তাহলে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। এই প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তারা ছাড়া জাতির কোনো বিকল্প নেই। জুলাই আন্দোলনে তরুণরা সেটা প্রমাণ করেছে। কিন্তু যদি আমরা তাদের সঠিকভাবে গাইড করতে না পারি, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি আরও বলেন, ‘ভ্যানগার্ড যে উদ্যোগ নিয়েছে তা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত ১৭ বছর ধরে সমাজে এক ধরনের অবক্ষয় তৈরি হয়েছে। মাদকের ব্যাধি সমাজে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক থেকে সন্ত্রাস, রাহাজানি ও অপকর্ম বেড়ে গেছে। অভিভাবকরা এখন উদ্বিগ্ন। এখান থেকে মুক্তির পথ দেখাচ্ছে সামাজিক সংগঠন ভ্যানগার্ড।’

অনুষ্ঠানে ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬