চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

১১ অক্টোবর ২০২৫, ১১:১১ PM
জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টার

জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টার © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও গুলির ঘটনা পর্যন্ত গড়ায়। আজ শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

গুলিতে মো. শরীফ (২৩) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, কিছু ব্যক্তি কনভেনশন সেন্টারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছেন। ওই সময় উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়েন বলে জানা গেছে।

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র বনাম শিক্ষকদের কর্মবিরতি: কী হবে কাল?

কনসার্টটি আয়োজন করেছিল একটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। যেখানে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’ পরিবেশনা করার কথা ছিল। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন সন্ধ্যায় শুরু হলেও দুই পক্ষের মধ্যে বিবাদের কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী নাইম নামের ব্যক্তি জানান, কনসার্ট চলাকালে একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দেয়। তিনি দাবি করেন, স্লোগানদাতা ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। এ নিয়ে অন্য একটি পক্ষ প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিসহ তাঁদের সঙ্গে থাকা লোকজন সঠিকভাবে কিছু বলছেন না। ফলে প্রকৃত ঘটনা জানা যাচ্ছে না।

এদিকে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। তিনি সাংবাদিকদের বলেন, কনসার্ট চলাকালে ভেতরে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হয়। এরপরই বিবাদের সূত্রপাত ঘটে এবং বেশ কয়েকজন আহত হন বলে খবর পান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানার জন্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত আছেন।

সব মুসলিম দেশের ঈদ ২৭ মে হলেও বাংলাদেশে কেন ২৮ মে?
  • ১৮ মে ২০২৬
  • ১৮ মে ২০২৬
মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
  • ১৮ মে ২০২৬
বিশ্বকাপের দল ঘোষণার আগে লঙ্কাকান্ড বাঁধালেন নেইমার
  • ১৮ মে ২০২৬
ঢাবির প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠা…
  • ১৮ মে ২০২৬
মেসি জাদুতে নিজেদের স্টেডিয়ামে প্রথম জয় পেল মায়ামি
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081