চাকসু নির্বাচন

বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, সন্দেহ হলেই তল্লাশি

১১ অক্টোবর ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৩:২৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় কাউকে সন্দেহ হলেই তল্লাশিও করা হচ্ছে। আজ শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

চাকসু নির্বাচনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের আগ্রহ রয়েছে। উক্ত নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আপনার আন্তরিক সহযোগিতা দরকার। 

আরও পড়ুন : রাকসু নির্বাচনের শঙ্কা কাটল 

এমতাবস্থায় আসন্ন চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ পরিচয় পত্র (আইডি কার্ড/ব্যাংক রশিদ) সার্বক্ষণিক সাথে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে সন্দেহজনক বলে মনে করলে তল্লাশি করতে পারে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এবার আরও এক প্রণালি বন্ধের হুমকি ইরানের
  • ২৬ মার্চ ২০২৬
মোস্তাফিজকে বাদ দেওয়া কলকাতা এখন বড্ড বিপদে
  • ২৬ মার্চ ২০২৬
যুদ্ধের মধ্যেও বিশ্বকাপে চোখ রাখছে ইরান
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতার মর্যাদা তখনই রক্ষা পায়, যখন জনগণের দোরগোড়ায় সেবা…
  • ২৬ মার্চ ২০২৬
ছেলেকে না পেয়ে বাবা-মাকে মারধর, অপমানে নিজেকে শেষ করলেন মা
  • ২৬ মার্চ ২০২৬
‌‘আমার চাঁদের মতোন ছেলেটা নাই হয়ে গেছে, মা-ভাইকেও হারিয়ে ফে…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence