চাকসু নির্বাচন: ৮ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের 

০৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ PM
ইশতেহার ঘোষণা করছেন  ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়

ইশতেহার ঘোষণা করছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে ৮ দফা মূল ইশতেহার ও ৬৯টি উপদফা ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করা হয়।

এ ইশতেহার ঘোষণা করেন প্যানেলটির সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহসভাপতি জিয়াউদ্দিন বাসেতসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার অন্য নেতারা।

ছাত্রদল ঘোষিত ৮ দফা ইশতেহার হলো শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনী সহায়তা নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসারণ, মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম সমৃদ্ধকরণ এবং ক্যারিয়ার গঠনের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। 

এ সময় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের ইশতেহার জানার জন্য অনেক আগ্রহী ছিল। ইশতেহার তৈরির আগে আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের চাহিদাগুলো বুঝার চেষ্টা করেছি। সে আলোকেই আমাদের ৮ দফা ও ৬৯টি সাব দফা দিয়ে ইশতেহার তৈরি করেছি। শিক্ষার্থীদের ভাবনাই আমাদের ইশতেহার। আমরা ইশতেহার বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।’

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঁচটি ভবনে ১৫টি হলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সিসি ক্যামেরার আওতাধীন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9