নওগাঁয় পাঁচ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

১১ অক্টোবর ২০২৫, ০৪:৫০ PM
শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাদ্রাসাশিক্ষকদের মানববন্ধন

শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাদ্রাসাশিক্ষকদের মানববন্ধন © টিডিসি

এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ইবতেদায়ি মাদরাসা ও নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের পাওনা দ্রুত পরিশোধের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ-সুবিধা না থাকার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হচ্ছে না। যার কারণে দেশের শিক্ষাব্যবস্থার মান দিন দিন নিম্নমুখী হয়ে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে শিক্ষকদের মান উন্নয়নের কোনো বিকল্প নেই। শিক্ষক জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমানে সবচেয়ে মানবেতর জীবন যাপন করছে শিক্ষকরাই। আমাদের সরকার থেকে যে চিকিৎসা ভাতা দেওয়া হয়, সেটি দিয়ে ডাক্তারের ফি হয় না। ওষুধ কিনা তো পরের কথা। আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছি। বারবার আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তা বাস্তবায়ন করা হয় না। আমরা আর কোনো প্রতিশ্রুতি নিতে চাই না আমরা দ্রুত আমাদের দাবির বাস্তবায়ন দেখতে চাই।’

বক্তারা আরও বলেন, ‘সম্প্রতি আমাদের যে দাবি ছিল বাড়ি ভাড়া বিশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় তা পাঠানো হয়েছিল। কিন্তু পতিত সরকারের কিছু দোসর মন্ত্রণালয় গুলোতে থাকার কারণে আমাদের এই ন্যায্য দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই যে সকল পতিত সরকারের দোসররা মন্ত্রণালয় বসে আছেন আপনারা সাবধান হয়ে যান। অচিরেই আমাদের দাবি মেনে নিন না হলে আপনাদের পরিস্থিতিও পতিত সরকারের মতোই হবে।’

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আলম, কারিগরি শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলার সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, নওগাঁ চণ্ডীপুর দাখিল মাদরাসার সহকারী সুপার তোফাজ্জল হোসেন মোল্লা, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি জাহিদুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, আদর্শ মাধ্যমিক শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি শামীম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য দেন।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950