ইসলামী ব্যাংকে এসআলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

০৬ অক্টোবর ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০৭ PM
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন © টিডিসি

আওয়ামী লীগের আমলে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসিতে এস আলম গ্রুপের প্রভাবে অবৈধভাবে নিয়োগ হওয়া কর্মীদের বাতিল এবং সৎ ও যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জামালপুরের ইসলামপুর ইসলামী ব্যাংক শাখার সামনে গ্রাহক ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।  

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম ইসলামী ব্যাংকে প্রায় ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০-এর বেশি পটিয়া উপজেলার। ফলে দেশের ৬৩ জেলার যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন এবং ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে এস আলমের নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

গ্রাহক আব্দুর রহমান ওমর বলেন, এস আলমের প্রভাবে নিয়োগ পাওয়া কর্মীরা গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং পেশাদার সেবা দিতে ব্যর্থ।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনির হোসেনসহ আব্দুর রহিম, ইসমাইল হোসেন লেমন, মাহমুদ ও মনিরুজ্জামান প্রমুখ।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950