ইসলামী ব্যাংকের অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে রামগঞ্জে মানববন্ধন

০৬ অক্টোবর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০১:৫৯ PM
অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন

অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও আমানতের প্রতীক ছিল। কিন্তু কিছু মাফিয়া চক্র ও লুটেরা গোষ্ঠী ব্যাংকটি নিজেদের স্বার্থে ব্যবহার করে ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করেছে। অবৈধভাবে অদক্ষ ও অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করছে। বক্তারা এসব কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও ব্যাংকের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাবাজার এজেন্ট মালিক জনাব রফিক উল্লাহ, রামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান মোহাম্মদ ইউসুফ, এবং পানপাড়া এজেন্ট মালিক নাজমুল হাসান শরিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য মোঃ রাসেল। বক্তারা আরও জানান, গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9