ইসলামী ব্যাংক থেকে এস আলমের নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

০৫ অক্টোবর ২০২৫, ১১:১৯ AM
এস আলমের নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

এস আলমের নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন © সংগৃহীত

ইসলামী ব্যাংককে এস আলমের সময় অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে সচেতন ব্যাংকের সমাজ, গ্রাহক ফোরামসহ কয়েকটি সংগঠন। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার পর রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভকারীরা বলেন, পটিয়া বাহিনীসহ ও এস আলমের অবৈধ দখলদাররা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করেছে। এর প্রতিবাদে ও দখলদারমুক্ত ইসলামি ব্যাংক গঠনের লক্ষ্যে এ সমাবেশে আয়োজন করা হয়।

২০১৭ সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয় এস আলম গ্রুপ। দখলের আগে ২০১৬ সাল শেষে ব্যাংকের জনবল ছিল ১৩ হাজার ৫৬৯ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলার ছিল ৭৭৬ জন। বর্তমানে ব্যাংকটিতে প্রায় ২২ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এর প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী চট্টগ্রাম বিভাগের। এরও বেশির ভাগ পটিয়া উপজেলার। এসব কর্মকর্তাকে এস আলম নিয়ম ভেঙে নিয়োগ দেন। এ নিয়োগের মাধ্যমে দেশের ৬৩ জেলার চাকরিপ্রত্যাশীদের বঞ্চিত করা হয়।

গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর ব্যাংকের একচ্ছত্র কর্তৃত্ব হারায় এস আলম গ্রুপ। এরপর থেকে তার সময়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের উদ্যোগ নেয় এক সময়ের দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটি। এজন্য গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে ইসলামী ব্যাংক। তবে পরীক্ষায় অংশ নেন ৪১৪ জন। পরবর্তীতে প্রায় ২০০ জনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরখাস্ত করে ইসলামী ব্যাংক। আর ব্যাংকের নির্দেশনা অমান্য করায় চার হাজার ৯৭১ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়।

বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার, ‘গ্লোবাল অ্যাটলাস অব প্যালিয়েট…
  • ১৩ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ…
  • ১৩ নভেম্বর ২০২৬
২৭৩ জনবল নিয়োগ দেবে ব্যানবেইস, জেএসসি পাসেই শুরু আবেদন
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অনেক
  • ১৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে ইমপ্যাক্ট রিভিউ মিশনের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের…
  • ১৩ নভেম্বর ২০২৬
শেরপুরে পর্যটনকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে জিম্ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950