ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

০৭ অক্টোবর ২০২৫, ১০:২২ PM
মারা যাওয়া স্কুলছাত্রের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি

মারা যাওয়া স্কুলছাত্রের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মো. হাবিবুর রহমান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান সাহারপাড় গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। সে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে মাঠে ফুটবল খেলছিল হাবিবুর। খেলার এক পর্যায়ে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবপুর হেলথভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে এখনো কেউ আমাকে অবহিত করেনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬