ময়মনসিংহে রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

০৪ অক্টোবর ২০২৫, ০৮:১০ PM
ঈশ্বরগঞ্জ থানা

ঈশ্বরগঞ্জ থানা © সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে খোকন মিয়া (৫০) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জোসনা আক্তার ও সোহাগ নামের দুজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া করমা গ্রামের কছিম উদ্দিনের ছেলে। 

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাত একটার দিকে ঘটনাস্থলে যায়। তখন খোকন মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের দুই হাত ও দুই পা ভেঙে ফেলা হয়েছিল। মাথায়ও ছিল গুরুতর আঘাতের চিহ্ন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত খোকন মিয়ার বাবা কছিম উদ্দিন ও গিয়াস উদ্দিন আপন দুই ভাই ছিলেন। গিয়াস উদ্দিনের মৃত্যুর পর তার সন্তানদের সঙ্গে কছিম উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্বেও এ নিয়ে একাধিকবার সংঘর্ষ ও মামলা হয়েছিল।

স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চললেও তা ব্যর্থ হয়। সেই পুরোনো বিরোধকে কেন্দ্র করে গিয়াস উদ্দিনের ছেলে, মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, তার ভাই বদর উদ্দিন আল সানি বাদল এবং পরিবারের আরও কয়েকজন মিলে শুক্রবার রাতে খোকন মিয়াকে পিটিয়ে গুরুতর জখম করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

নিহতের ছেলে বিল্লাল হোসেন বলেন, ‘জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নজরুল ও তার ভাইয়েরা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর সঠিক বিচার চাই।’

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘এটি একটি পূর্ববিরোধজনিত হত্যাকাণ্ড। আহত অবস্থায় খোকন মিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দুই হাত-পা ভাঙা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।’

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬