লক্ষ্মীপুরে নিখোঁজ রাজমিস্ত্রির মরদেহ মিলল খালে

০৪ অক্টোবর ২০২৫, ০৭:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার কোরালিয়া খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দালালবাজার-পালেরহাট সড়কের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় এক যুবক খালে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছেলে মো. শাকিল অভিযোগ করেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, পারিবারিক জমি নিয়ে চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সঙ্গে তারাই জড়িত থাকতে পারেন।

নিহতের ভগ্নিপতি সদর উপজেলা জামায়াতের আমীর হুমায়ুন কবীরও একই অভিযোগ করেন। তার দাবি, জমিসংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9