প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

০২ অক্টোবর ২০২৫, ০৯:০২ PM
আত্রাই নদী

আত্রাই নদী © ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে রনি (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে খুঁজে পায়নি।

নিহত রনি পার্শ্ববর্তী মান্দা থানার বানডুবি গ্রামের রঞ্জিতের ছেলে বানডুবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রতিমা বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে নৌকা নিয়ে বানডুবি থেকে মহাদেবপুর আসে। এ সময় মহাদেবপুর উপজেলার সদরের পাশাপাশি দুই বিজয়ের মাঝখানে এসে এক পর্যায়ে নদীর পানিতে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পাওয়ায় মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তারা নদী থেকে উঠে আসে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, মহাদেবপুরের ফায়ার সার্ভিস কর্মীরা খোঁজাখুঁজি করে না পাওয়ায় নদী থেকে উঠে এসেছে। আগামীকাল রাজশাহী থেকে ডুবুরি দল এলে আবারও সন্ধান চালানো হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬