কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার তিন

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ PM
কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ © টিডিসি

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের রশিদাবাদ ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ধোবাউরা থানার নেপোলিয়াপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তোফাজ্জল (২২), একই থানার বালিগাও গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে বাবুল ইসলাম (৫৫) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোপিনগর গ্রামের সামসু মিয়ার ছেলে নয়ন মিয়া (৪৫)।
‎
‎পুলিশ জানায়, রবিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় পুলিশের একটি টিম চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আসা একটি সিএনজিকে থামতে বলে পুলিশ। সিএনজিটি তল্লাশির সময় যাত্রী বসার সিটের পেছন থেকে প্লাস্টিকের বস্তা এবং বাজারের হ্যান্ডব্যাগে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়।
‎
‎কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950