নিখোঁজের ছয় দিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ PM
মিন্নত আলী

মিন্নত আলী © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ছয় দিন পর মিন্নত আলী (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের কাটাখালের উত্তর পাশে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল থেকে মিন্নত আলী নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবার ২৩ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন।

নিহতের ছেলে জুয়েল আহমেদ রানা বলেন, ‘শুক্রবার সকালে জমিতে ধানক্ষেতে ওষুধ দিতে গিয়ে আমি কঙ্কাল সদৃশ লাশ দেখতে পাই। পরনের লুঙ্গি ও কাপড় দেখে নিশ্চিত হই, এটা আমার বাবার লাশ।’

এ ব্যাপারে নাসিরনগর থানার কর্মকর্তা (এসআই) প্রিয়তোষ বাবু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃষিজমিতে কাজ করার সময় হিটস্ট্রোক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন মিন্নত আলী। পরে শেয়াল ও কুকুরে মরদেহের মাংস খেয়ে ফেলে। মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত মিন্নত আলী দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬