জেলের জালে ধরা পড়ল আড়াই কেজি ওজনের ইলিশ, ১৪ হাজারে বিক্রি

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
এই ইলিশটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে

এই ইলিশটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে © টিডিসি

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। পরে মাছটি নিলামে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিপুর মৎস্য বন্দরে মাছটি বিক্রি হয়।

জানা গেছে, জেলে শহিদ মাঝি বঙ্গোপসাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের বড় সাইজের ওই ইলিশ ধরা পড়ে। এ খবর পেয়ে ভিড় জমায় উৎসুক জনতা। পরে ফয়সাল ফিশে নিলামের মাধ্যমে ৫ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়। ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।

ক্রেতা ইশতিয়াক জানান, বঙ্গোপসাগরে ধরা বিশাল এই ইলিশ লাভের আশায় তিনি কিনেছেন এবং মাছটি ঢাকায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ফয়সাল ফিশের স্বত্বাধিকারী মো. মেহেদী ফয়সাল বলেন, এত বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমেই উচ্চমূল্যে বিক্রি হয়েছে মাছটি। সাগরে বড় ইলিশের সংখ্যা কম হলেও মাঝেমধ্যে এমন বড় আকারের ইলিশ জেলেদের জন্য বাড়তি আনন্দ ও অর্থনৈতিক সাফল্য নিয়ে আসে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ ধরা পড়ছে। ইলিশের পরিমাণও দিন দিন বাড়ছে।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬