নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ AM
নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সন্দেহভাজনদের বাসা ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে থানার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সিএনজি-অটোরিকশাযোগে মাইকিং করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সিএনজি অটোরিকশায় বসে কাগজ থেকে পড়ে মাইকিং করছেন।

সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম, সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া হলে তার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে— সিএমপি, কর্ণফুলী থানা।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের বক্তব্য পাওয়া যায়নি।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬