রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কার্যক্রম

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ PM
লাইনচ্যুত হওয়া বগি

লাইনচ্যুত হওয়া বগি © টিডিসি

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার থেকে এই উদ্ধার কার্যক্রম শুরু হয়। 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি পীরগাছা স্টেশনের উত্তরদিকের আউটারে ২ নম্বর লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় এর ৫ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কিছু কিছু যাত্রীর মালামাল খোয়া যাওয়ার অভিযোগ উঠে। ঘটনার পর থেকেই সেখানে শত শত উৎসুক জনতা ভিড় করছে।

বিকেল পৌনে ৫টায় লালমনিরহাট থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দূর্ঘটনার কারণ অনুসন্ধান করতে দেখা গেছে।

পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সাথে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মেইল ট্রেন দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, কমিউটার ও নাইনটিন আপ-ডাউনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে এসব ট্রেন চলাচল করতে পারবে না।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী মো. শিপন আলী বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধার কার্যক্রম চলছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার।’

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9