মিরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

৩০ আগস্ট ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৮:১৯ PM
মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি

মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্বাঞ্চল রেলওয়ের একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার খইয়াছরা ইউনিয়নের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বড়তাকিয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, এ কারণে চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকলেও ঢাকামুখী লাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়। এতে যাত্রী ও পরিবহন ব্যবস্থায় তেমন কোনো ভোগান্তি সৃষ্টি হয়নি।

বারতাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা বলেন, ‌‌লাইনচ্যুত হওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই বগিটি পুনরায় লাইনে তোলা সম্ভব হয়েছে। বর্তমানে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬