ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ PM
লাইনচ্যুত হওয়া বগি

লাইনচ্যুত হওয়া বগি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনের আউটারে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

হঠাৎ ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ ডাউনলাইনে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ঢাকার সঙ্গে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এতে চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার মো. শাকির জাহান জানান, বিকেলে  ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর আউটার এলাকায় মাঝখানের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দু্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬