ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ PM
ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হচ্ছে

ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হচ্ছে © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পরের বগিটি লাইনচ্যুত হয়ে যায়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগিটি সরানোর কাজ শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে বগি উদ্ধার সম্ভব হয়। এরপর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬