সংসদীয় আসন পুনর্বহাল দাবি

পাবনায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল, সড়ক-নৌপথ অবরোধের ঘোষণা

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ PM
গত ৭ সেপ্টেম্বর পাবনার বেড়া সিঅ্যান্ডবি মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী

গত ৭ সেপ্টেম্বর পাবনার বেড়া সিঅ্যান্ডবি মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী © টিডিসি

পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়া উপজেলা সদরের সান্যালপাড়া সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আলহাজ ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে সর্বদলীয় সংগ্রাম কমিটির সভা অনুষ্টিত হয়।

সভা শেষ সর্বসম্মতিক্রমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, পৌর বিএনপির সাবেক সহসভাপতি সাজেদুল ইসলাম দিপু, বানিক সমিতির প্রতিনিধি নজরুল ইসলাম, রিকশাভ্যান সমিতির সধারণ সম্পাদক মঈন উদ্দিন খাজা, চতুহাট বানিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোল্লাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর ও বেড়া উপজেলার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।

এর পর থেকে ক্ষোভে ফেটে পড়ে বেড়া উপজেলাবাসী। তারা পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গত ৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনকারীরা বলেন, অন্যায়ভাবে শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। আর বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সবকিছু সাঁথিয়ার সঙ্গে যুক্ত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘আমরা ৫০ বছর ধরে পাবনা-১ আসন সাঁথিয়ার সঙ্গে বেড়া উপজেলা মিলেমিশে আছি। দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন এটি। অথচ কী কারণে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দিয়ে আমাদের পাবনা-২ আসনের সঙ্গে দেওয়া হলো তা বোধগম্য নয়। আমরা এটা মানি না। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসনকে পূনর্বহাল করতে হবে। আমাদের দাবি না মানায় আগামীকাল রবিবার বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9