ইউএনও বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখলেন, বেঞ্চে ঘুমাচ্ছেন প্রধান শিক্ষক—ভিডিও ভাইরাল

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ PM
ক্লাস চলাকালে ঘুমাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক

ক্লাস চলাকালে ঘুমাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক © ভিডিও থেকে নেওয়া

পাবনার সাঁথিয়া উপজেলায় স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস চলাকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘুমন্ত অবস্থায় দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না কোনো শিক্ষার্থী। প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান শিক্ষার্থীদের বেঞ্চেই ঘুমিয়ে ছিলেন। পরে ইউএনও নিজেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। 

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘স্কুল পরিদর্শনে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই। মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নেই কোনো শিক্ষার্থী, এভাবে প্রায়ই ঘুমিয়ে থাকেন প্রধান শিক্ষক।’

ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই স্কুলের এই অব্যবস্থাপনার সমালোচনা করেন। এক মন্তব্যে আহসান হাবিব নামের একজন লেখেন, ‘অধিকাংশ স্কুলেই একই অবস্থা। তারপরও স্কেল/গ্রেড বৃদ্ধির জন্য সচিবালয়ের অনেকেই নাকি দৌড়াদৌড়ি করে—কিসের আশায়!’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে। ইউএনও স্যার পরিদর্শনে গিয়ে ক্লাস চলাকালীন প্রধান শিক্ষককে ঘুমাতে দেখেন। এরপর তিনি ভিডিওটি ধারণ করেন।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হবে। রবিবার তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হবে।’

ট্যাগ: পাবনা
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9