আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওকে শোকজ, হতে পারে শাস্তি

১৫ আগস্ট ২০২৫, ০৭:৪২ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩০ PM
ইউএনও মো. আমিনুল ইসলাম

ইউএনও মো. আমিনুল ইসলাম © সংগৃহীত

আদালতের নিদের্শ অমান্য করার অভিযোগে বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলামকে শোকজ করেছে হাইকোটের একটি দ্বৈত্য বেঞ্চ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডাকযোগে পাঠানো শোকজের এ চিঠি হাতে পেয়েছেন ইউএনও।

জানা গেছে, বাউফলের  চন্দ্রদিপ ইউনিয়নে আব্দুল হক পঞ্চায়েত ওকফে স্টেটের সম্পত্তি  লীজ নিয়ে আদালতের নিদের্শ অমান্য করায় লীজগ্রহিতা মোসলেম উদ্দিন হাইকোর্টের বিচাপতি ফাহমিদা কাদের ও সৈয়দ জাহিদ মনসুরের দ্বৈত বেঞ্চে আদালত অবমাননার মামলা করেন। এর প্রেক্ষিতে আদালত গত ৩ আগস্ট ইউএনও মোঃ আমিনুল ইসলামকে শোকজ করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শোকজে উল্লেখ করা হয় যে, যদি আদালত প্রমাণ পায় যে নির্দেশ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে, তা হলে রেসপন্ডেন্টের বিরুদ্ধে আইন অনুযায়ি শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।

তবে হাইকোটের এ আদেশের পর ইউএনও মোঃ আমিনুল ইসলামের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬