ফ্লাইট এক্সপার্ট কাণ্ডে গ্রেপ্তার ৩ কর্মচারী আদালতে

০৩ আগস্ট ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৯:০৫ PM
শনিবার মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে ভিড় করেন গ্রাহকরা

শনিবার মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে ভিড় করেন গ্রাহকরা © সংগৃহীত

অনলাইনে উড়োজাহাজের টিকেট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের মালিকপক্ষের বিরুদ্ধে ‘গ্রাহকের টাকা মেরে পালিয়ে যাওয়ার’ অভিযোগে মামলা হওয়ার পর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৩ আগস্ট) তাদের আদালতে তোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন।

দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‌‘বিপুল সরকারের করা মামলায় গ্রেপ্তার তিন কর্মীসহ ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান বিন রাশিদ এবং তার বাবা এম এ রাশিদকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিষয়ে রিমান্ড চাওয়া হবে।’ 

জানা গেছে, শনিবার (২ আগস্ট) হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট। সেই সঙ্গে কোম্পানির এমডি সালমানের দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই খবর চাউর হওয়ার পর কোম্পানির গ্রাহক, টিকেট বিক্রেতা, এজেন্সি মালিক, যারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন, তারা শনিবার দিনভর মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে ভিড় করেন। পরে রাতে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক বিপুল সরকার। সেখানে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলা হওয়ার পর পুলিশ শনিবার রাতে ফ্লাইট এক্সপার্টের তিনজন কর্মীকে গ্রেপ্তার করে। তারা হলেন—কোম্পানির হেড অব ফাইনান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।

তবে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদের কোনো খোঁজ এখনো মেলেনি। তিনি ‘বিদেশে পালিয়ে যেতে পারেন’ বলে পুলিশকে ধারণা দিয়েছেন কর্মীরা।

এর আগে শনিবার (২ আগস্ট) রাতে গ্রেপ্তার হওয়া সাঈদ আহমেদ মতিঝিল থানায় একটি জিডি করেন। গ্রেপ্তার হওয়া অপর দু’জনও তার সঙ্গে জিডি দায়ের করতে মতিঝিল থানায় গিয়েছিলেন। সেখানেই পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে। 

জিডিতে সাঈদ অভিযোগ করেন, ব্যবস্থাপনা পরিচালক সালমান শনিবার কাউকে কিছু না জানিয়ে পরিবারসহ বিদেশে ‘পালিয়ে’ যান। তিনি কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোম্পানি বন্ধের কথা জানান।

এ ছাড়াও ফ্লাইট এক্সপার্ট মক্কা গ্রুপের একটি কোম্পানি। ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান বিন রশিদের বাবা এম এ রশিদ দেশের ট্রাভেল এজেন্সি খাতের পুরনো ব্যবসায়ী। মক্কা ট্যুর অ্যান্ড ট্রাভেলস-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা টিকেটিং, হজ ও ওমরার বিভিন্ন প্যাকেজ পরিচালনা করে আসছিলেন। সেই অভিজ্ঞতা থেকে ২০১৭ সালের মার্চে তারা বাংলাদেশে অনলাইনে টিকেট কাটার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট চালু করেন। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকেট বুকিং, হোটেল রিজারভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মত সেবাও দিচ্ছে এ কোম্পানি। সাশ্রয়ী মূল্যে টিকেট বুক করার সুবিধা দেওয়ায় ফ্লাইট এক্সপার্ট গ্রাহকদের কাছে বেশ পরিচিতি ছিল বলে জানা গেছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9