আদালত চত্বর থেকে হাতকড়া খুলে আসামির পলায়ন

০৪ আগস্ট ২০২৫, ০৮:১৩ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
আদালত চত্বর থেকে আসামির পলায়ন

আদালত চত্বর থেকে আসামির পলায়ন © টিডিসি

বরগুনায় কারাগারে নেওয়ার পথে আদালত চত্বর থেকে আল আমিন (৩০) নামে এক আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে। রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান।

আদালত পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক আসামি আল আমিন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মো. আলতাফ চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে স্ত্রী ময়না আক্তার পারিবারিক সহিংসতার অভিযোগে মামলা করেছিলেন। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শনিবার (২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রবিবার সকালে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী তিনজন কনস্টেবলসহ এটিএসআই মো. আমিনুল ইসলাম আসামি আল আমিনকে আদালত চত্বরের গাড়ির কাছে আনেন। এ সময় সে হঠাৎ হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়।’

বরগুনা জজ আদালতের আইনজীবী মো. আহসান হাবিব স্বপন জানান, ‘২০১৮ সালে আল আমিনের আইনজীবী ছিলাম। জামিনের পর থেকে সে আত্মগোপনে ছিল। আদালত চত্বর থেকে পলায়নের ঘটনাটি চরম দায়িত্বহীনতার উদাহরণ। আদালতের নির্দেশনা সঠিকভাবে মানা হলে এমন ঘটনা ঘটত না।’

এ ঘটনায় বরগুনা আদালত পুলিশ বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬