ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তারেক গ্রেপ্তার

০৩ আগস্ট ২০২৫, ০৯:৩২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৮:৪২ AM
তরিকুল ইসলাম তারেক

তরিকুল ইসলাম তারেক © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল।

শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার তারেক বরিশালের আগৈলঝাড়া থানার নিমারপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহীদুল ইসলাম।

ডিবি সূত্রে জানা যায়, তারেক দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বর্তমান প্রচার সম্পাদক।

এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কর্মসংস্থান বিষয়ক উপসম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে।

গ্রেপ্তারের বিষয়ে ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হেলালউদ্দিন ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘তারেকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের …
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা মেডিকেলের সামনে থেকে কিশোরীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক…
  • ২১ আগস্ট ২০২৬
আজ ঢাকার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল 
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬