নবীনগরে গরমে ২২ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৪

২৬ আগস্ট ২০২৫, ০৯:২৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫১ AM
ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ফটক

ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ফটক © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রচণ্ড গরমে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অন্তত ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরের দিকে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চারজনকে হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাসায় পাঠানো হয় এবং পরে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, তীব্র গরম ও পানিশূন্যতার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এটিকে চিকিৎসাবিজ্ঞানে heat abjection বলা হয়। শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়া, পর্যাপ্ত পানি ও লবণের অভাব, শারীরিক দুর্বলতা এবং বিশ্রামের ঘাটতির কারণে এ ধরনের সমস্যা দেখা দেয়।

তিনি আরও পরামর্শ দেন, গরমে শিশু ও কিশোরদের যথেষ্ট পানি পান করতে হবে এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে। এতে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব।

স্থানীয় অভিভাবকেরা জানিয়েছেন, বিদ্যালয়ে বিদ্যুতের সমস্যার কারণে ফ্যান না চলা এবং শ্রেণিকক্ষে অতিরিক্ত ভিড়ও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার অন্যতম কারণ হতে পারে।

সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী: ত্যাগ ও স…
  • ০৪ নভেম্বর ২০২৬
মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ, যুক্তরাষ্ট্…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিসিএসের ফল জালিয়াতি করতে চুক্তিভিত্তিক দলীয় ‘সিস্টেম অ্যাড…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ পেছাল রাবি
  • ০৪ নভেম্বর ২০২৬
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশে কেনা হচ্ছে ‘বিশেষায়িত ও অপারেশনাল যান’, একনেকে অনুমো…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950