সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

২৬ আগস্ট ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া ডিলার আহমেদ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর পুত্র মো. নাজিম (২৪) এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের পুত্র মো. তারেক (২০)। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ডিলার আহমেদ বাড়ির একটি ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন নাজিম। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার খোঁজে নামেন তারেক। কিন্তু সেও নিখোঁজ হন। পরে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় যুবক মিসকাতুর রহমান বলেন, ‘প্রথমে নাজিম ট্যাংকে নামেন। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে তারেকও খুঁজতে নামেন। পরে তাদের আর কোনো সাড়া পাওয়া যাওয়ায় আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই।’

ঘটনা নিশ্চিত করে পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করি। মরদেহগুলো পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। মরদেহ উদ্ধার করে ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬