সাতক্ষীরায় পরীক্ষা দিতে এসে কলেজছাত্রীর মৃত্যু

২১ আগস্ট ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১০:০৪ PM
সাতক্ষীরা সরকারি কলেজ

সাতক্ষীরা সরকারি কলেজ © টিডিসি

সাতক্ষীরায় পরীক্ষা দিতে গিয়ে শরিফা আক্তার লিপি নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার আগমুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরিফা আক্তার লিপি সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের (শিক্ষাবর্ষ: ২০২১-২২) ছাত্রী। তার বাবার নাম মো. শহিদুল ইসলাম।

শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম বলেন, ‘আমাদের ছাত্রী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে কলেজ পরিবার শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবার কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।’

তার আত্মার মাগফিরাত কামনায় আগামী রবিবার (২৪ আগস্ট) বাদ জোহর সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যক্ষ।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬