প্রেমের সম্পর্কে মনোমালিন্য, গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

২৫ আগস্ট ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় প্রেমের সম্পর্কে মনোমালিন্য ও প্রেমিকা বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। রবিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার কায়েমকোলা সলুয়ার মোড়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আত্মহত্যার চেষ্টাকারী ওই যুবকের নাম হাবিবুর রহমান (২০)। তিনি চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহিনুর রহমান মন্টুর ছেলে।

স্থানীয়রা জানান, জ্যোতি নামের এক তরুণীর সঙ্গে হাবিবুরের প্রেমের সম্পর্ক ছিল। তারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু জ্যোতির পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। একপর্যায়ে জ্যোতিও পরিবারের পক্ষ নেয়, যা তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। এ নিয়ে হাবিবুর ও জ্যোতির মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। এ  ঘটনার জেরে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবিবুর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডা. বিচিত্র মল্লিক জানান, হাবিবুর রহমান নামে এক যুবক গলায় ছুরি চালিয়েছে। তাকে সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
  • ০৫ নভেম্বর ২০২৬
শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ …
  • ০৫ নভেম্বর ২০২৬
এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950