পৃথিবীর আলোয় নয়, কোরআনের আলোয় আলোকিত দৃষ্টিপ্রতিবন্ধীরা

২৩ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৭ PM
কোরআনের আলোয় আলোকিত হচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীরা

কোরআনের আলোয় আলোকিত হচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীরা © টিডিসি

পৃথিবীর আলোয় নয়, কোরআনের আলোয় আলোকিত হচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা। বলছি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ( লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর,ফেনী) একমাত্র দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল মাদ্রাসা 'আবদুল গণি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফোরকানিয়া ' মাদ্রাসার কথা। 

২০১৪ সালে লক্ষ্মীপুর জেলা শহরে ‘আবদুল গণি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসায় ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষা কার্যক্রম চালু হয়। তখন থেকেই জেলা এবং জেলার বাহিরে থেকে শিক্ষার্থীরা কুরআন শেখার জন্য ছুটে আসেন এখানে। 

বর্তমানে এ প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ক্বারী আবদুল মোহাইমেন-এর তত্ত্বাবধানে নাজরানা, হাফিজিয়া ও কিতাব শাখায় মোট ২৪ জন ছাত্র  জন দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে ৯ জন হেফজ, ২ জন কিতাব এবং বাকি ১৩ জন নাজেরা শাখায় ব্রেইল পদ্ধতিতে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করছে। তাদের কাছ থেকে নেওয়া হয় না কোনো খরচ। দৈনিক ১০ কেজি চাল সহ প্রায় ৫/৬ হাজার টাকার খাবার লাগে এই মাদ্রাসায়। 

প্রথমে ব্রেইল পদ্ধতিতে আরবি, বাংলা ইংরেজি এবং গণিত বর্ণমালা শেখানো হয়। এতে ডট এর মাধ্যমে হাতের স্পর্শে শেখানো হয়। কয়েকটি ডটের সমন্বয়ে তৈরি হয় একটি বর্ণ।এভাবে আলাদা আলাদা বর্ণে একাধিক ডট থাকে। এভাবেই হাতের স্পর্শে পড়েন পবিত্র কুরআন। পরে শিখানো হয় সুমধুর কোরআন তেলাওয়াত।দৈনিক মুখস্থ করেন কুরআনের আয়াতসমূহ। সে সাথে শিখছে বাংলা ইংরেজি ও গণিত। লিখার জন্য তারা ব্যবহার করে ব্রেইল প্লেট। এই প্লেটের মধ্যে মোটা খাগজ দিয়ে ব্রেইল কলম বা সুইয়ের মাধ্যমে ডট দিয়ে লিখা হয়। সেটি হাতের সাহায্যে স্পর্শ করে উচ্চারণ করে বলেন তারা। 

জানা গেছে, হাফেজ হওয়ার পর গত দুই বছর ধরে কোরআনের তাফসীর ও হাদিস গ্রন্থসমূহ নিয়ে পড়াশুনা করে এবছর মেশকাত অর্থাৎ ডিগ্রি সমমানের পরীক্ষা সম্পন্ন করছেন এ মাদ্রাসার শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হাসান ও ইয়াছিন আরাফাত। 

দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা, সুশিক্ষিত হয়ে এই ধারণাকে ভুল প্রমাণ করতে চান এই ২ কুরআনের হাফেজ। তারা পড়া শেষ করে অন্য আলেমদের মতো কোরআন ও হাদিসের তাফসির পেশ করবেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করবেন। সমাজের বোঝা হয়ে নয়, তারা নিজ যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াতে চান। 

গতবছর চট্টগ্রামে  সারা দেশের অন্ধ হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম হয় এই মাদ্রাসার ছাত্র জাহিদুল ইসলাম। তাছাড়া এ মাদ্রাসা থেকে সাবেক হওয়া অনেক ছাত্র শিক্ষকতা সহ চাকরি করছে বহু দৃষ্টিপ্রতিবন্ধী মাদ্রাসায়। 

প্রধান শিক্ষক ব্রেইল ক্বারী আবদুল মোহাইমেন জানান, ২০১৪ সালে লক্ষ্মীপুরের এই মাদ্রাসায় ব্রেইল পদ্ধতি চালু হয়। এখানে শিক্ষার্থীরা আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়েও লেখাপড়া করছে। আমাদের মাদ্রাসায় ব্রেইল পদ্ধতিতে নিয়মিত শিক্ষার্থীদের  কুরআন এবং জেনারেল পড়াশোনা করানো হচ্ছে। জেলার প্রখ্যাত আলেম হারুন আল মাদানীর সভাপতিত্বে ম্যানেজিং কমিটি দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। তবে মানুষের অনুদানে চলছে এটি।

‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9