৫ শতাধিক নবীন শিক্ষার্থীকে কোরআন উপহার দিল জবি শিবির

২২ জুন ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:৩৯ PM
কোরআন বিতরণ করেছে জবি শাখা ছাত্রশিবির

কোরআন বিতরণ করেছে জবি শাখা ছাত্রশিবির © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবাগত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে নবীনদের প্রথম ক্লাসের দিনই এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী চলা এই কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন মাজিদ ও কলম উপহার হিসেবে দেওয়া হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে স্থাপিত শিবিরের ডেস্ক থেকে উপহার সংগ্রহ করতে পারেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই উপহার নিতে পারছেন।

বাংলা বিভাগের নবাগত শিক্ষার্থী ফাহিম বলেন, “প্রথম দিনেই এমন অর্থবহ উপহার পেয়ে আনন্দিত। এটি কেবল একটি ধর্মীয় বই নয়, নৈতিকতা ও আত্মোন্নয়নের পথনির্দেশকও।”

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতে এমন মানবিক উপহার পাওয়া প্রশংসনীয়। এটি আমাদের নৈতিক চর্চাকে অনুপ্রাণিত করবে।”

শাখা শিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, “শিক্ষার্থীদের নৈতিক ও অ্যাকাডেমিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করি। আজকের কার্যক্রমের মাধ্যমে আমরা ১ হাজার শিক্ষার্থীকে উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছি।”

শাখা সভাপতি আসাদুল ইসলাম বলেন, “আমরা চাই শিক্ষার্থীদের অন্তরে কুরআনের আলো ছড়িয়ে পড়ুক। আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠাই আমাদের লক্ষ্য।”

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬