শার্শায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

১৬ আগস্ট ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যান

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যান © টিডিসি

যশোরের শার্শায় বাসের ধাক্কায় ছিটকে নিচে পড়ে আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের এক যাত্রী। শনিবার (১৬ জুলাই) বেলা আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার থানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ উপজেলার কন্যাদাহ গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, আবদুল হামিদ ভ্যানে যাত্রী নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্য শার্শার থানার সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা ফেম নামের একটি বাস তার ভ্যানকে চাপা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক ছিটকে নিচে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ভ্যানের এক যাত্রী আহত হয়েছেন।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাসটি জব্দ করে। চালককে  আটক হলেও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬