চাঁদাবাজির সময় ভুয়া এনএসআই আটক

০৪ আগস্ট ২০২৫, ০৬:৫০ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১০:০৫ AM
ভুয়া এনএসআই কর্মকর্তা নাজমুল হাসান

ভুয়া এনএসআই কর্মকর্তা নাজমুল হাসান © টিডিসি

নাটোরের গুরুদাসপুরে ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) কর্মকর্তা পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার সময় নাজমুল হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী ও এনএসআই-এর যৌথ দল। শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার খামার নাচকৈড় এলাকায় এই ঘটনা ঘটে। আটক নাজমুল হাসান পেশায় একজন পশু চিকিৎসক এবং স্থানীয় বাসিন্দা। তার কাছ থেকে একটি ভুয়া এনএসআই পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম মকবুল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল নিজেকে এনএসআই-এর সিনিয়র কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার নিকট গিয়ে ডিসি ও এসপি’র বাজার খরচের কথা বলে ৫ লাখ টাকা দাবি করেন। এসময় পূর্বপ্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই-এর একটি দল সেনাবাহিনীর টহল দলের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। আরও জানা গেছে, নাজমুল সেনাবাহিনীর ৭৭তম বিএমএ লং কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন, তবে শৃঙ্খলাভঙ্গের কারণে ৬ মাসের মধ্যে বহিষ্কৃত হন।

এ বিষয়ে নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, ‘ভুয়া পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬