যুবদল নেতার বিরুদ্ধে ব্যাংক ভাঙচুর ও ব্যবস্থাপককে মারধরের অভিযোগ

০১ আগস্ট ২০২৫, ১২:২৫ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
ব্যাংকে ভাঙচুর

ব্যাংকে ভাঙচুর © সংগৃহীত

পাবনার চাটমোহরে ঋণ খেলাপির মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর এবং ব্যাংক ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দুইটার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।  

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার মূখ্য কর্মকর্তা এস এম বশির উদ্দিন জানান, ২০১৮ সালে লোকমান হোসেন ব্যাংক থেকে ৩ লাখ টাকার সিসি ঋণ নেন, যা প্রতিবছর নবায়নযোগ্য। কিন্তু তিনি গত দুই বছর ঋণ নবায়ন করেননি। নিয়ম অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ গত ২৫ মে পাবনার অর্থঋণ আদালতে একটি মামলা (নম্বর ৮৪/২৫) দায়ের করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে লোকমান হোসেন তার ১০-১৫ জন সহযোগী নিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাঙচুর এবং শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অনান্য কর্মচারীদের মারধর করেন। পরে স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদস্যরা। 

অভিযুক্ত লোকমান হোসেনের মোবাইলে বার বার ফোন দিলেও মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

বিষয়টি নিয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, বিষয়টি শুনেছি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাও বলেছি। লোকমান হোসেন যদি অন্যায় করে থাকে তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষকে আইনি সহযোগিতা করা হবে।

এ বিষয়ে চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9