যশোরে ভাইয়ের হাতে বোন খুন 

২৩ জুলাই ২০২৫, ০২:৫৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:০০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোটবোন খুন হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত ভাইয়ের নাম খোকন, তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন ও খোকনের পরিবার সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এসময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9