সড়কে থেমে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, চালক নিহত

২৩ জুলাই ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:৪২ PM
থেমে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা

থেমে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে থেমে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি চলন্ত ট্রাকের ধাক্কায় জামান হোসেন (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলামান সিএনজি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জামান হোসেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের বাসিন্দা মোঃ আইয়ুবের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি খোলা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা আরেক ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে চালক কেবিনে আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক দুটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে কিছু সময় পরেই যানচলাচল স্বাভাবিক হয়।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬