সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বাস ভাড়া কমানোর দাবি

১৬ মে ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৭:০৭ PM
পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

পিরোজপুর শহরের যানজট দূরীকরণ, দুর্ঘটনা কমানো এবং সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী কল্যাণ সমিতি। শুক্রবার (১৬ মে) সকালে পিরোজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সমিতির আহবায়ক মাইনুল আহসান মুন্না বলেন, পিরোজপুর থেকে ঢাকাগামী পরিবহনের বাসগুলো প্রতি যাত্রীর কাছ থেকে যৌক্তিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০০-১৫০ টাকা আদায় করছে। এছাড়া শহরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তাই এ যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা প্রয়োাজন।

তিনি দাবি জানিয়ে বলেন, পিরোজপুরের সব রুটে চলাচলরত শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করা এবং যাত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে চালক ও হেলপারদের প্রশিক্ষণের প্রয়োজন। এ দাবিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান আহবায়ক।

আরও পড়ুন: তিতুমীরের এক বিভাগে ৮০০ শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক, কাটে না সংকট

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা মো. ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সমিতির সদস্য সচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো. নাসির উদ্দিন, লাইজু আক্তার, যুগ্ম সদস্য সচিব তানিয়া রহমান, নাইম উদ্দিন আকন প্রমুখ।

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950