নেত্রকোনা সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করল বিএসএফ

১০ জুলাই ২০২৫, ০৪:৫৭ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৮:৪৯ PM
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ © টিডিসি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও দুজন পুরুষ রয়েছেন। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার(১০ জুলাই) ভোর ৫টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

কমান্ডার শহীদুল ইসলাম বলেন, বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশইন করা ওই ২১ জনকে আটক করা হয়। পরে জেলা পরিষদের বাংলোতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করা হয়।

তিনি বলেন, আটকরা গত এক সপ্তাহ থেকে সাত বছরের মধ্যে দিল্লিতে কাজের জন্য যান। তাদের দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্র করে দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসাম নেওয়া হয়। পরে বিএসএফ তাদের ঠেলে দেয় বাংলাদেশের অভ্যন্তরে।

আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে  বলে জানান বিজিবির কর্মকর্তা শহীদুল ইসলাম। 

দূর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন  বিজিবি পুশইন করা ২১ জনকে আমাদের থানায় হস্তান্তর করেছেন। তাদের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। 

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেড নিয়োগ দেবে ১০ সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ১৮ …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বর্জ্য থেকে জৈব সার-বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন, এখন দুর্গন্ধে …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9