জামালপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন, চার নারীসহ ৭ বাংলাদেশি আটক

১০ জুলাই ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৪:৫৫ PM
মানচিত্র

মানচিত্র © টিডিসি ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ সাতজন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে আটকে রাখে। পরে বিষয়টি জানানো হলে সকাল ৭টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

আরও পড়ুন: শরীরে ২১টি ছররা গুলি নিয়ে জীবনযাপন করছেন ছাত্রদল নেতা ফয়সাল

আটক ব্যক্তিরা হলেন—বরগুনার পাথরঘাটা উপজেলার রুস্তম আলীর মেয়ে মায়া আক্তার (৩২), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫) এবং একই উপজেলার বেলায়েত খাঁর ছেলে মোহাম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মেহবুব আলীর ছেলে কোরবান আলী (২০) ও তার মা তাছলিমা বেগম (৫০), খুলনার খালিশপুর এলাকার সোহাগ মিয়ার মেয়ে সুমি আক্তার (৩০) এবং তার বোন রেমি আক্তার (২০)।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া বলেন, বিএসএফ ভোরে তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে আমরা স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিই।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কীভাবে ভারতে গিয়েছিল এবং কীভাবে পুশ-ইন হয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬