বিপুল পরিমাণ ইয়াবাসহ ‘পাখি জসিম’ গ্রেপ্তার

০৮ জুলাই ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৯:০১ PM
পাখি জসিম ও তার নারী সহযোগী হোসনা

পাখি জসিম ও তার নারী সহযোগী হোসনা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, ওয়াকিটকি ও পুলিশের হ্যান্ডকাফসহ জসিম ওরফে ‘পাখি জসিম’ (৪২) নামে এক আলোচিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক নারী সহযোগীকেও আটক করা হয়। সোমবার (৭ জুলাই) রাতে আশুগঞ্জের জাকির মার্কেটস্থ ‘শাহজালাল পাখির মেলা’ দোকানে এ অভিযান পরিচালনা করে আশুগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল। মঙ্গলবার (৮ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার জসিম নবীনগর উপজেলার মো. তৈয়ব মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুগঞ্জে অবস্থান করে পাখি বেচাকেনার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘পাখি জসিম’ নামে পরিচিত। এছাড়া, পুলিশের সোর্স হিসেবে তার পরিচিতি রয়েছে এবং তাকে প্রায়ই পুলিশের বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা গেছে। শারীরিক গঠন ও পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ চলাফেরার কারণে অনেকেই তাকে পুলিশের লোক ভাবতেন। আটক নারী সহযোগী হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. গোলাম হোসেনের মেয়ে মোছাঃ হোসনা আক্তার (২৪)।

যৌথবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জসিম ও হোসনার কাছ থেকে ৬৬৫ পিস ইয়াবা, নগদ ১,৩৯,৯২৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি সেট এবং পুলিশের একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, পাখি জসিম দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির একাধিক সভায় অভিযোগ তোলা হয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল আলম জানান, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950