যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

০৭ জুলাই ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৯:২০ AM
আটক আব্দুর রহমান জাকির

আটক আব্দুর রহমান জাকির © টিডিসি

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসক আটক হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা।

আটক ওই ব্যক্তির নাম আব্দুর রহমান জাকির (২৭)। তিনি যশোর সদর উপজেলার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, জাকির বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়পত্র বহন করছিলেন। তবে হাসপাতালের চিকিৎসকদের মতো সাদা অ্যাপ্রন পরে নিজেকে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন। অভিযোগ রয়েছে, পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার বাসিন্দা সানজিদা খাতুনের কাছ থেকে ৫০০ টাকা হাতিয়ে নেন। বিষয়টি হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহেল রানার দৃষ্টিগোচর হলে তিনি জাকিরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই জাকিরের ভুয়া পরিচয়ের বিষয়টি স্পষ্ট হয়।

সদর হাসপাতালের সুপার ডা. হোসাইন সাফায়েত বলেন,  পুলিশ সদস্য সোহেল রানা ভুয়া চিকিৎসককে আটক করেছেন। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে হাসপাতালের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ হয়েছে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬