ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা, এক মাসের কারাদণ্ড ও জরিমানা

০১ জুলাই ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৭:২৩ PM
ভুয়া চিকিৎসক আব্দুর রহমান

ভুয়া চিকিৎসক আব্দুর রহমান © টিডিসি ছবি

হবিগঞ্জ শহরে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে রোগীদের ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে আব্দুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।

643dcb1a-d4af-4337-90d5-4d4d287cdb8f

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুর রহমান মূলত একজন ফিজিওথেরাপিস্ট। অথচ তিনি দীর্ঘদিন ধরে নিজের নামের আগে ‘প্রফেসর ডা.’ ব্যবহার করে রোগীদের প্রেসক্রিপশন দিয়ে ওষুধ লিখে দিচ্ছিলেন। এ বিষয়ে অভিযোগ পেয়ে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জানান, আব্দুর রহমান কোনো স্বীকৃত মেডিকেল ডিগ্রি ছাড়াই চিকিৎসা দিয়ে আসছিলেন, যা রোগীদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডবিধি অনুযায়ী এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্বাস্থ্যসেবা খাতে প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রীকে স্থায়ী বহিষ্কার
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তির জন্য ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি আবেদন, বেশি বি…
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষার কাজ শুরু…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950